প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ০৪:৪২ পিএম
          --- ২ মাস আগে
Ad

তথ্যপ্রযুক্তির অন্ধকারে আলোর পথপ্রদর্শক - মাইনুল উল হাসান শুভ

অ- অ+
তথ্যপ্রযুক্তির অন্ধকারে আলোর পথপ্রদর্শক - মাইনুল উল হাসান শুভ
তথ্যপ্রযুক্তির অন্ধকারে আলোর পথপ্রদর্শক - মাইনুল উল হাসান শুভ
Ad

Katha24.com  I ,ফরিদগঞ্জ প্রতিনিধি:


‎তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এ যুগে মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি ডিজিটাল দুনিয়ার অন্ধকার দিকও ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রতিদিন ঘটছে ফেসবুক আইডি হ্যাক, বিকাশ-নগদ প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা ওয়েবসাইট হ্যাকিংয়ের মতো ভয়াবহ ঘটনা। এই ভয়াল বাস্তবতায় একজন তরুণ নিরলস যোদ্ধার মতো মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি ফরিদগঞ্জের কৃতিসন্তান, সাইবার নিরাপত্তার নায়ক— মাহিন উল হাসান শুভ।

‎শৈশব থেকেই প্রযুক্তি ছিল তার খেলার সাথী, কৌতূহলের জগৎ। সেই কৌতূহলকে মূলধন করে আজ তিনি হয়ে উঠেছেন দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। শিক্ষাজীবন শুরু ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। নিজের অদম্য প্রচেষ্টা আর পরিশ্রমে তিনি অর্জন করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে অগণিত মানুষের আস্থা।

‎বর্তমানে শুভ যুক্ত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাইবার প্ল্যাটফর্ম ‘সাইবার ডিফেন্স’ এবং প্রশাসনের সাইবার সিকিউরিটি ইউনিটে। ফেসবুক হ্যাক হোক, বিকাশ-নগদে প্রতারণা হোক কিংবা নিউজ পোর্টাল হ্যাকিং— মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসেন এই তরুণ।

‎শুভর কাছে সাইবার সিকিউরিটি কেবল পেশা নয়, মানুষের জন্য দায়বদ্ধতা। তার নিজের ভাষায় “প্রথমে শখের বসে শেখা শুরু করি, আজ সেটাই আমার পেশা। আমার স্বপ্ন— ফরিদগঞ্জসহ বাংলাদেশের তরুণরা যেন ডিজিটাল নিরাপত্তায় দক্ষ হয়ে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারে। কেউ শিখতে চাইলে আমি সবসময় পাশে থাকব।”

‎তার কর্মযজ্ঞকে ঘিরে গর্বিত আজ পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশিরা। অনেক তরুণ তার কাছে শিখতে আগ্রহী। তাদের কাছে তিনি যেন পথপ্রদর্শক।

‎প্রযুক্তির অপব্যবহার যখন সমাজকে হুমকির মুখে ফেলছে, তখন মাহিন উল হাসান শুভ-এর মতো তরুণরা নিঃসন্দেহে এক অনন্য আলো। তিনি শুধু হ্যাকারদের আতঙ্ক নন, সাধারণ মানুষের আস্থার প্রতীকও বটে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert